আইন ভাঙলেই কাটবে নম্বর—বিআরটিএ’র জরুরি সতর্কতা

সড়ক পরিবহন আইন আরও কার্যকর করতে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এ বিষয়ে সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে সব চালককে ট্রাফিক আইন ও বিদ্যমান বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক সড়ক বা মহাসড়কে আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হবে।

সংস্থাটি আরও জানায়, বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্সের পয়েন্ট কর্তন করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সব মোটরযান চালককে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *