জুলাই জাদুঘরে নেই ভারতীয় আগ্রাসনের চিত্র, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে কেন্দ্র করে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। অভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই জাদুঘর ঘুরে দেখেন।

এনসিপির অর্ধশতাধিক নেতার একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে শনিবার (৮ আগস্ট) সকাল নয়টার দিকে জুলাই জাদুঘরে আসেন জুলাই আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জাদুঘরে কিছু জিনিস না থাকা নিয়ে অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। জুলাই জাদুঘরে ‘ভারতীয় আগ্রাসনের’ চিত্র নেই, ‘বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে’ বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘বিশেষত, এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট (অংশ) ছিল৷ আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার ভাইবোনদের একটা তালিকা ছিল, ফেলানীর একটা ভাস্কর্য ছিল৷ সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদিবিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, সেটাও সরিয়ে ফেলা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে৷ যদি ভয় না পেত, তাহলে যেটা ইতিহাসের অংশ, সেটা কেন থাকবে না।

জনপ্রশাসন /কেএ/ ০৮ আগস্ট ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *