পুলিশে সাড়ে ১৪ হাজার নতুন নিয়োগ আসছে

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ লোকবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পুলিশে নতুন করে চার হাজার নিরস্ত্র এসআই ছাড়াও ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পূর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন চার হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজন ছাড়াও ৪০০ সার্জেন্ট পদ ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। উল্লেখিত পদগুলো সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে।

এ ছাড়া আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড্‌ অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে।

জনপ্রশাসন /এফওয়াই/ জেডআরসি/ ২৭ আগস্ট ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *