রাজধানীর কাফরুল ও ভাসানটেক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে দুই থানার বর্তমান ওসিকে বদলি করা হয়েছে ডিএমপির পৃথক ইউনিটে।
বুধবার (২২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাসানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন/ এম কে এ/ জেডআরসি/ ২৩ জুলাই ২০২৬
