একসঙ্গে ১০ জেলা প্রশাসকের পদোন্নতি

জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়ে একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে উন্নীত করেছে সরকার, যার মধ্যে ১০ জন জেলা প্রশাসকও (ডিসি) রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর প্রতিষ্ঠান ও প্রশাসন শাখা।

পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা (ডিসি) হলেন- মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম) এবং মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

জনপ্রশাসন/কেএ/০৯ জুলাই ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *