চা বোর্ডে চাকরি, ১৩ পদে নেবে ৩৬ জন

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের মোট ৩৬ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৮ জুলাই থেকে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: প্রধান শিক্ষক (প্রাইমারি), ১টি (গ্রেড-১৪)

যোগ্যতা: বিএডসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক। শিক্ষকতায় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: খামার ও গুদাম সহকারী, ১টি (গ্রেড-১৪)

যোগ্যতা: কৃষি বিষয়ে ডিপ্লোমা। বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: পেশ ইমাম, ১টি (গ্রেড-১৪)
যোগ্যতা: আলিম অথবা সমমানের পরীক্ষায় পাস এবং কোরআনে হাফেজ। ইমাম হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১৫টি (গ্রেড-১৬)
যোগ্যতা: বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ গতি এবং এইচএসসি পাস হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক (শরীরচর্চা), ১টি (গ্রেড-১৬)
যোগ্যতা: শরীরচর্চায় ডিপ্লোমাসহ এইচএসসি পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম ও সংখ্যা: জেনারেটর অপারেটর, ২টি (গ্রেড-১৬)
যোগ্যতা: ভারী ডিজেল ও পেট্রল জেনারেটর ও ইঞ্জিন চালনায় অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ২টি (গ্রেড-১৬)
যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম ও সংখ্যা: কুক, ১টি (গ্রেড-১৯)

যোগ্যতা: অবশ্যই এসএসসি পাস/ সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণধারী। রান্নার কাজে পারদর্শিতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

৯. পদের নাম ও সংখ্যা: দপ্তরি, ১টি (গ্রেড-১৯)।
যোগ্যতা: এসএসসি পাস।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

১০. পদের নাম ও সংখ্যা: গবেষণাগার সহকারী, ১টি (গ্রেড-১৯)
যোগ্যতা: ৮ম শ্রেণি পর্যন্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। মাঠে ও গবেষণাগারে কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থ ও ইচ্ছুক হতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

১১. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৬টি (গ্রেড-২০)
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১২. পদের নাম ও সংখ্যা: চেইনম্যান, ২টি (গ্রেড-২০)
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রম করতে ইচ্ছুক।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৩. পদের নাম ও সংখ্যা: কুক কাম বেয়ারার, ২টি (গ্রেড-২০)
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। রান্নার কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

সূত্র: বিজ্ঞপ্তি

জনপ্রশাসন/ কেএ /২৮ জুলাই ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *