ঢাকা বিভাগের সেরা ইউএনও শিবালয়ের মনিষা রানি

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্য, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মনিষা রানি কর্মকার।

পারফরম্যান্সের ভিত্তিতে তিনি চলতি বছরের জুলাই মাসের ঢাকা বিভাগের ‘সেরাইউএনও’ নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে তার নেতৃত্বে শিবালয় উপজেলা প্রশাসন একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে।

নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, দ্রুততম সময়ে সেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত ব্যবস্থার ফলে উপজেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। প্র প্রশাসনিক দক্ষতা ও সেবার মানোন্নয়নের স্বীকৃতিস্বরূপ তিনি বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত হলেন।

এ অর্জনের খবর ছড়িয়ে পড়লে শিবালয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয়রা kfকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

স্থানীয়দের মতে, এই সম্মাননা মাঠ প্রশাসনের অন্য কর্মকর্তাদেরও জনসেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু জন্ম ও মৃত্যু নিবন্ধনই নয়, সাধারণ মানুষের সেবায় মনিষা রানি কর্মকার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোনো অভিযোগ বা জনদুর্ভোগের খবর পেলেই তিনি দ্রুত সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

তার জনবান্ধব দৃষ্টিভঙ্গি, কর্মনিষ্ঠা ও মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে শিবালয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসনিক পরিবেশ তৈরি হয়েছে।

নিজের এই প্রাপ্তি সম্পর্কে মনিষা রানি বলেছেন, এই স্বীকৃতি আমার ওপর অর্পিত দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।

জনপ্রশাসন /কেএ/ ০৮ আগস্ট ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *