গড়লেন নতুন বিশ্বরেকর্ড: ৪৩ দিনে একাই প্রশান্ত মহাসাগর পাড়ি

 

একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন নাগরিক কেলসি ফেন্ডলার।  তিনি প্রথম কোনো মার্কিন নারী হিসেবে কোনো ধরনের সহায়তা ছাড়াই এককভাবে এই যাত্রা সম্পন্ন করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মাইলের এই দীর্ঘ সমুদ্রযাত্রা তিনি একাই শেষ করেন।  গত ২১ মে ক্যালিফোর্নিয়ার মন্টেরি থেকে ২১ ফুট দীর্ঘ একটি নৌকায় যাত্রা শুরু করেন ফেন্ডলার। টানা ৪৩ দিন ১৭ ঘণ্টা ৫৫ মিনিট ভ্রমণের পর তিনি ৩ জুলাই রাতে হাওয়াই উপকূলে পৌঁছান।

এই কৃতিত্বের মাধ্যমে তিনি নারীদের আগের ৮৬ দিনের রেকর্ড ভেঙেছেন। একই সঙ্গে এই রুটে পুরুষদের দ্রুততম ৫২ দিনের রেকর্ডও অতিক্রম করে সবচেয়ে কম সময়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার নতুন ইতিহাস গড়েছেন। এ ছাড়া এই রুট এককভাবে সফলভাবে অতিক্রম করা সর্বকনিষ্ঠ নারীও এখন কেলসি ফেন্ডলার।

এম কে এ/ ২২ জুলাই ২০২৬
তথ্যসূত্র: সামা টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *