স্বরলিপির ‘চেতনায় নজরুল’ শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় স্বরলিপি পাবলিকেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য আড্ডা এবং ‘স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদ’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সংগঠনের নবনির্বাচিত সভাপতি নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার ও সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব লিপি আক্তার।

শিশুশিল্পী রাজন রাজের কোরআন তিলাওয়াত এবং সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব দীপ্ত হৃদ মতিন।

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিও’র চেয়ারম্যান ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ড. এস এম সরওয়ার, প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান ও ডিন ড. রাকিবুল হাসান, জনপ্রশাসন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নইম মাশরেকী এবং গড়াই নন্দিনী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাচিকশিল্পী কৃষিবিদ শাহিদা পারভীন রেখা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি ওস্তাদ এস এম রানা, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি মুজিব আকন্দ, প্রচার সম্পাদক অধ্যাপক হেলাল মাহদী, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলে ফিরোজ, সহ-দপ্তর সম্পাদক মীর আরিফ রানা স্বপন এবং সাহিত্য সম্পাদক শিরিন আক্তার।

এছাড়া বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের মধ্যে কবি কামাল তালুকদার, জাতীয় কবিতা মঞ্চের সহ-সভাপতি কবি জুলিয়াস খান ও কবি ইকবাল আহমেদ খান, কবি ড. এম মাসুদ, কবি এম এ মাসুদ মিয়া, কবিতা সাহিত্য গ্রুপের সহ-সভাপতি কবি জেসমিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বনলতা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সরওয়ার, কবি মাকসুদা মুর্তজা, কবি জাহেদুল আলম রতন, মো. ফেরদৌস মিয়া, কবি ইসমাইল হোসেন জনি এবং কবি রুহুল আমিন বাদল উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। অতিথিদের মনগ্রাহী বক্তব্য ও কবিদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। সংগীত পরিবেশন করেন নূর হাকিম, শিল্পী স্বপন রায় ও শিশুশিল্পী রাজন রাজ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রকাশক লিপি আক্তারের একক সংগীত পরিবেশনা।

পরিশেষে সভাপতির সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সাহিত্য আড্ডার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *