এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণাঞ্চলের পদযাত্রা কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পদযাত্রা দুটি পরবর্তীতে সমন্বয় করা হবে এবং তারিখ জানানো হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় এবং আগামীকাল বুধবার বিকেল ৩টায় বাগেরহাট সদরে ও সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

২৩ জুলাই বৃহস্পতিবার খুলনার চালনা পৌরসভায় এবং সাতক্ষীরা সদরের দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভায় এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা অবিরাম চলমান রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারীর জলঢাকা উপজেলায় বিকেল ৩টায় এবং সদরে সন্ধ্যা ৬টায় দুটি পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসন/ এম কে এ/ জেডআরসি/ ২১ জুলাই ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *