ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি

দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান মিঞা।

একই সাথে কুমিল্লা ও সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার নতুন বিভাগীয় কমিশনারঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান মিঞা। এই দায়িত্বে আসার আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে পদটি শূন্য থাকায় মো. মনিরুজ্জামান মিঞাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলো।

কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি)কুমিল্লার নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোজী আকতার। তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি)কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ২১ জুন সিলেটের সাবেক ডিসি মো. সারওয়ার আলমকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। ফলে শূন্য হওয়া পদটিতে মু. রেজা হাসানকে দায়িত্ব দেওয়া হলো।

জনপ্রশাসন/কেএ/২৮/০৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *